
প্রকাশিত,০৮, জুন,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে১২পিচ স্বর্ণ সহ মুল হোতা সহ দুই জনকে আটক করেছে ২১বিজিবি সদস্যরা।যার ওজন ১কেজি৪শত গ্রাম। আটকৃতরা হলো,যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদার এর ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।
বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল তাদের স্বর্ণ সহ আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়।
একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। এবং বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৭/৬/২৩


