print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুন,২০২৩

নিজস্ব প্রতিবেদক ঃ

২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ভাবনার মতামত।
মোঃ খোরশেদ আলম সোহেল
সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ।

আমরা এমন জনকল্যাণমুখী বাজেট দেখে এসেছি যেটা কি-না নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে,গ্যাস, বিদ্যুৎ বা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়িয়েছে।আমাদের ঋণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে যা কি-না অর্থমন্ত্রী কমানোর কোন উপায় বলছেন না।

ঘাটতি দূর করার কোন পরিকল্পনা অর্থমন্ত্রী বলতে পারেননি। ছাত্রলীগের নেতারা যেই আনন্দ মিছিল করছে এই বাজেটকে জনকল্যাণমুখী বলছে,আমরা জানি ছাত্রলীগের কোন প্রোগ্রাম জনকল্যাণমুখী হয় না।

তারা কোটা সংস্কার,ডাকসু নির্বাচন সহ অন্যান্য শিক্ষা অধিকারের প্রোগ্রামের বিপক্ষে গিয়ে অবস্থান নিয়ে থাকে।সেহেতু তাদের দাবি করা এই বাজেট জনকল্যাণমুখী এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ছাড়া কিছুই না।শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময়ই দেখি শিক্ষাক্ষেত্রে বিশাল বাজেট প্রণয়ন করা হলেও তার ৭০-৮০ ভাগ চলে যায় শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা প্রদান করেই।যেহেতু কোন প্রতিষ্ঠানে কোন ছাত্র সংসদ নেই সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে ভালো মন্দ বলার মত কেউ না থাকায় প্রশাসন তেমন কোন পদক্ষেপ গ্রহণ করে না।

করোনা মহামারী ও দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধির ফলে শিক্ষা উপকরণ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের দাম বেড়েছে অনেক। ফলে শিক্ষার্থীরা ফোন বা ল্যাপটপ কিনে পড়াশোনাকে গতিশীল করতে হিমশিম খাচ্ছে।তাছাড়া প্রান্তিক জনগোষ্ঠীতে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা মৌলিক চাহিদা পূর্ণ করতে অক্ষম।ফলে তাদের শিক্ষা অসম্পূর্ণ থাকবে এবং অনেক শিক্ষার্থী ঝরে যাবার সম্ভাবনা রয়েছে যার সমাধান এই বাজেট প্রদান করতে পারেনি।আমরা মনে করি এই বাজেটে শিক্ষার্থীদের বিনা সুদে লোন দেয়ার ব্যবস্থা থাকা উচিত ছিলো।যার ফলে শিক্ষার্থী ঝরে যাওয়ার সম্ভাবনা কমে যেতো এবং সবাই সুন্দর শিক্ষার উপকরণ পেয়ে গতিশীল সম্ভাবনাময় দেশ গড়ায় প্রত্যয়ে এগিয়ে যেতে পারতো।