print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮,মে,২০২৩

মিন্টু খন্দকার নকলা শেরপুরঃ

শেরপুর নকলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় মিথ্যা মামলা সহ পত্রিকায় মান হানিকর সংবাদ প্রকাশ  এবং হুমকির ঘটনা ঘটেছে।
এঅবস্থায় পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি।
রবিবার (২৮ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি আয়শা বেগম ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে  আয়শা বেগম অক্ষর জ্ঞান সম্পর্ণ হওয়ায় তার মেয়ের যামাই রফিকুল ইসলাম এই লিখিত বক্তব্য পেশ করেন।
সংবাদ সম্মেলনে বলেন, আমি আয়শা বেগম ওরফে তারাফুলি স্বামী আবুল কালাম গ্রাম নামা কৈয়াকুড়ি, উপজেলা- নকলা জেলা – শেরপুর। আমি গৃহীনি স্বামী মাছের পোনা ব্যবসায়ি।আমি স্বামী সন্তান নিয়ে সাধারণ ভাবে জীবন যাপন করে আসছি।কারো প্রযোজনে আমার সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করি।সবার সাথে মিলে মিশে চলার চেষ্টা করি।
আমার সরলতার সুযোগ নিয়ে কুর্শাবাদাগৌড়এলাকার আমজাদ হোসেনের ছেলেআমার  সুকৌশলে আসাদুজ্জামান আমাকে ধর্মের মা বানায়।মায়ের দাবিতে নিয়মিত ভাবে আমার বাড়িতে আসা যাওয়া শুরু করে।

বিদেশে যাওয়ার কথা বলে ৫,০০০০০/- টাকা ধার চায় এবং বলে’ মা আমাকে সহযোগিতা করেন, নতুবা আমার অনেকগুলো টাকা মেরে দিবে। এবং প্রতিশ্রুতি দেন বিদেশ গিয়েই আমার টাকা পরিশোধ করে দিবেন।
ছেলে বানানো হলেও ছেলের আবদারের কথা চিন্তা করে আমার স্বামীকে বুঝিয়ে ব্যবসার পুঁজি থেকে ৫,০০০০০ টাকা দেই।
কিছু দিন পর জানতে পারি বিদেশ যাওয়াটা ছিল তার প্রতারনা। সে বিদেশ না গিয়ে আমার টাকা দিয়ে দুইটি সিএনজি অটোরিকশা ক্রয় করেছে।
টাকার জন্য চাপ দিলে টাকা না দেওয়ার জন্য মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্য প্রনোদিত খবরের মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অপপ্রচারে লিপ্ত হযেছে। এবং আমাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে।
এরই মধ্যে আমাকে জড়িয়ে এবং আমার ছবি দিয়ে সাপ্তাহিক সংবাদ মাধ্যমে খবর প্রচার করেছে।
প্রকাশিত খবরটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত। আমি  তীব্র নিন্দা  জানাচ্ছি ও সুষ্ঠু বিচার কামনা করছি।