print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮,মে,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, ২৮ মে ২০২৩ তারিখ আনুমানিক ১: ৩০- ৩: ০০ ঘটিকার মধ্যে চামুচা বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে কিছু চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান ইয়াবা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের মাঠের ভিতরে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ২ : ৪৫ ঘটিকায় ১ জন চোরাকারবারী ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ১০,০০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।