
প্রকাশিত,২২,মে,২০২৩
মোমনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ধর্মপাশা খাদ্যগুদাম মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির একটি সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
#


