print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২,মে,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে জমি সংক্রান্ত জেরে নবীনবাগ ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতির বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও জীবন নাশের হুমকী দিয়েছে যশোরের কশবা এলাকার তারই আপন চাচাতো ভাই গজী জিসান, গাজী নুহান সহ আরো ৩/৪ জন সন্ত্রাসী
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ২৪৩ নং নবীনবাগ এলাকার মৃতঃ গাজী জোয়াহেরুর রহমানের ছেলে গাজী মাসুদুর রহমান পলশ এর উপর আজ ২২শে মে দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটে নবীনবাগ এর বাসায় সন্ত্রাসীরা হামলা করে। সন্ত্রাসীরা বাসায় ঢুকে গাজী পলাশকে বেধরক মারধর করে ঘরের ভিতর প্রবেশ করে ৭০ হাজার টাকা, স্বর্নলংকার ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের মুল লক্ষ্য জমি-জমার জরুরী কাগজ পাতি তা তারা নিয়ে যায়। পলাশের চিৎকার শুনে তার মা ও বোনেরা ছুটে আসলে সন্ত্রাসীরা তার মা ও বোনকে মারধর করে গলার স্বর্নের চেইন সিনিয়ে নেয়।
সরেজমিনে গেলে দেখা যায়, গাজী পলাশের বাড়ির ঘরের ভিতরে জিনিসপাতি ভাঙ্গা চোরা এলোমেলো আবস্থায় পড়ে আছে। সন্ত্রাসীরা পলাশ সিকদারের শোবার ঘরে ডুকে তার বৌ ও মেয়ের গচ্ছিত স্বর্নলংকারের বক্সটাও সিনিয়ে নিয়ে যায়।
এ ব্যপারে গাজী পলাশ এর কাছে জানতে চাইলে গনমাধ্যম কর্মীদে কাছে তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম হঠাৎ আমার গেইটে এসে কে নক করে, আমি গেইট খুলতেই দেখি আমার চাচা গাজী আমিনের বকাটে দুই ছেলে গাজী তাইফুর রহমান জিসান ও গাজী নুহান সহ আরো ৩/৪ জন দেশীয় আস্ত্র সহ দাড়িয়ে, আমি কোন কিছু বোঝার আগে ওরা আমার উপর হামলা করে, ওরা আমাকে মারধর করার সময় আমার মা ও বোন আমাকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা ওদেরকে মেরে গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। আমার মাকেও ছাড় দেয় নাই সন্ত্রাসীরা। ওরা যশোরের পুরাতন কশবা এলাকার কথিত নামকরা সন্ত্রসী ভুমিদস্যূ । ওরা আমার ঘরের ভিতরে ঢুকে আমাদের জমিজমার জরুরী কাগজাদী সহ অনেক মুল্যবান জিনিস নিয়ে গেছে। এর আগেও গাজী জিসানের বিরুদ্ধে জমি জালিয়াতির মামলা হয়। এই মামলায় গোপালগঞ্জ আদালত তাকে জেলে প্রেরন করেন। আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যপারটি তদন্ত করে এই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারে ব্যবস্থা করার দাবী জানাই।