print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১,মে,২০২৩

আরাকাত সরকার রাসেল, রিপোর্টার-মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরের মানবতার সেবায় গ্রামবাসীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলার ২১নং টনকি ইউনিয়নের চৈনপুর গ্রামে আফরিনা মেডিকেল সেন্টারের উদ্যোগে ও এনকারেজ ওয়ের প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল হক রাসেলের নিজস্ব অর্থায়নে উক্ত মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও আসিফ সরকারের সঞ্চালনায় উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের শুরুতে আমন্ত্রিত সকল অতিথিদের সম্মাননা স্মারকের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ যোবায়ের ইবনে সামসের নিকট আগত দেড় শতাধিক গ্রামবাসী চিকিৎসা সেবা গ্রহন করেন।

আয়োজক মোঃ রাশেদুল হক রাসেল বলেন, আমার নিজের চাচাতো বোন চিকিৎসার অভাবে মারা গেছে। আমি বুঝি কষ্টটা কি? আমাদের গ্রামে ডাক্তার সাহেব ফ্রিতে এতগুলো রোগী দেখছেন তাই তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই গ্রামের সকলের সহযোগিতায় একটা মেডিকেল সেন্টার চালু করতে। যাতে করে মানুষ চিকিৎসার অভাব বোধ না করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম সারোয়ার হাসান চিনু বলেন, চৈনপুরে রাশেদ মেডিকেল ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়িয়েছে সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। এই গ্রামে কোনো চিকিৎসা কেন্দ্র নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করা সকলে পারেনা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করেছেন। সে এখন মানুষের জন্য শ্রম দেয়। তাকে আমরা খুব স্নেহ করি, তার উদার মনোভাবে মানবপ্রেমের জন্য। ভবিষ্যতে আরো এগিয়ে যাক তার মেডিকেল ক্যাম্পটি।

মুরাদনগর,কুমিল্লা।
২১-০৫-২৩