print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭,মে,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব’র সুস্থতা কামনায় শহর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে মঙ্গলবার রাতে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জামালপুর শহর যুবদল।

জামালপুর শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া’র সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন,সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুর জব্বার,যুব নেতা রাশেদুজ্জামান রনি,মুসলিম উদ্দিন,শাহ মোঃ বাবলা, বিএনপি নেতা ইমরান হোসেন স্বজল, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত,জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবুজ,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,সদস্য মোঃ মোকসেদ আলী মাসুম, মোঃ আমিনুল ইসলাম,রাশেদ হোসেন কালু, মোঃ রবিন, মোঃ আসলাম মিয়া, ছাত্রদল নেতা ফিরোজ জামান বাবু,পপেল, সহ যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

তারিখ -১৬-৫-২৩ই