print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০,মে,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ ভোরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চান মিয়ার বসত ঘর হতে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নেত্রকোণা জেলার সৎ,দক্ষ,বিচক্ষণ খুবই পরিশ্রমী পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ সায়েদুর রহমানের তত্ত্বাবধানে এস আই মোঃ মাজারুল ইসলামের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৬টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চান মিয়ার ঘরের সামনে তল্লাশী করে ভারতীয় নিষিদ্ধ ৭০ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ আলী এবং মোঃ আশিকুল ইসলামকে আটক করা হয়।

এ ব্যাপারে ডিবির ওসি সায়েদুর রহমান জানান, এসপি ফয়েজ আহমেদ স্যারের দিকনির্দেশনায় আজ ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ৭০ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ আলী এবং আশিকুলকে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করা হয়।

এ প্রসঙ্গে জেলার বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, আমি প্রায় ৮ মাস উপর হলো নেত্রকোণায় যোগদান করেছি এবং যোগদানের পর থেকেই প্রতিটি থানা পরিদর্শনকালে আমার অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এই জেলা থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখতে এবং তার সুফল পাচ্ছি কারণ এর আগে এত মাদক নেত্রকোণা জেলায় উদ্ধার হয় নাই।
পরিশেষে পুলিশের এই কর্মকর্তা বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতায় নেত্রকোণা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমার পুলিশ কাজ করে যাবে এবং মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।