print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯,মে,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে সাইফুল ইসলাম (৪৫) নামের এক জনের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই বাওনা এলাকার এই ঘটনাটি ঘটে। সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আফাজ উদ্দিন ছেলে।

সোমবার (৮ মে) রাতে সাইফুল ইসলাম বাড়িতে নিজ কক্ষে ঘুমান। পরের দিন সকালে পাশের নির্মাণাধীন বাড়িতে তার গলায় ফাঁস দেয়া তার মৃতদেহ পাওযা যায়।

হাকিমপুর থানা অফিসার আবু সায়েম বলেন, সাইফুল ইলামের মৃতদেহ চকিতে শোয়ানো অবস্থায় পাই। এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত নয়। সাইফুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।