print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯,মে,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর।

আমার মনে যখন মেঘ জমে তোমাকে হারানোর ভয়ে-
ঘনকালো অন্ধকার হয়ে উঠে আমার মনের বিরানভূমি,
কষ্টগুলো একত্রিত হয়ে কখনো-কখনো প্রবলবেগে-
মনের আকাশে বিদ্যুৎ চমকে প্রচণ্ড আঘাত করে,
খা-খা মনের মরুভূমিতে তুমি ছাড়া শুধুই শূন্যতা!

আনন্দের পাতাগুলো ঝরে পড়ে মন থেকে
যখনই তুমি অনুভূতি-উপলব্ধিতে অনুভব করো
তখনই বৃষ্টি হয়ে ধরা দাও আমার মনের আকাশে,
আর ঝরতেই থাকো অবিরত যতক্ষণ না আমি তুষ্ট হই
তোমার ভালোবাসার বৃষ্টিতে আমার সকল দুঃখ-কষ্ট
ধুয়ে যায় আর আমি পুনরায় হয়ে উঠি প্রাণবন্ত
ঠিক ঝরা পাতার শাখায় যেমন করে নতুন পাতা গজায়।

তেমনি আমার মনের আকাশের বৃষ্টিতে নতুন পাতায়
সৃষ্টি হয় নতুনত্বের অমিয় ধারা আর আমি হয়ে উঠি
যৌবনপোড়া থেকে সহসা এক কিশোরী।
কিন্তু তোমার মৌসুম বৃষ্টির অপেক্ষায় যে প্রহর
তা যে কতটা কষ্টের যদি বুঝতে?
তবে এতটা রূঢ় অভব্যতায় বিষিয়ে দিতে পারতে না আমাকে।

মুখিয়ে থাকা বৃষ্টির অপেক্ষায় আমি থুবড়ে পড়ি
আর তোমার ভালোবাসার বৃষ্টিতে আমি প্রাণবন্ত হয়ে উঠি।

মোঃ আতাউর রহমান।
০৯/০৫/২০২৩/