print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮,মে,২০২৩

নিজস্ব প্রতিবেদক্ঃ

দিনাজপুরের পার্বতীপুরে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেল ৫ টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, আমিরুল মোমেনিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান। অনুষ্ঠানে ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৪২০টি স্মার্ট ট্যাব তুলেন দেন প্রধান অতিথি।