print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২,মে,২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২২ শে এপ্রিল ২০২৩ ইং তারিখে ঈদুল ফিতর রাতে মিরপুর-১ শাহ আলী মাজারের ২ নং গেটের সামনে
ইউনুস নামের এক নিরীহ পথচারীর উপরে সন্ত্রাসী হামলায় ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ইউনুস জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের দিন রাত ১১ঃ ঘটিকার টার সময় মাজারের বাউল শিল্পী শিমা সরকারের মা শুমি সরকার মাজারের দুই নাম্বার গেটে দাঁড়িয়ে তার ব্যক্তিগত রিক্সা ড্রাইভারকে একটি পান আনতে বলে তিনি রিক্সার পাশে দাঁড়িয়ে ছিলেন।
ঠিক ওই মুহূর্তে কুখ্যাত মাদক কারবারি কাল্লু ও তার ৪/৫ জন সাঙ্গোপাঙ্গ এসে শুমি সরকারকে উক্ত্যক্ত করা শুরু করেন।
ঘটনাস্থলে অনেক প্রত্যক্ষদর্শী দাড়িয়ে ছিলেন কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেননি পথচারী মোঃ ইউনূসের কাছে ঘটনাটি দৃষ্টিকটু মনে হওয়াতে সে প্রতিবাদ করার জন্য এগিয়ে গেলে এ নিয়ে কাল্লু ও ইউনূসের কথা কাটাকাটি শুরু হলে কাল্লু ও তার সহোদররা দেশীয় অস্ত্র দিয়ে ইউনূসের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ ঘটনার বিষয়ে দৈনিক অন্যায়ের চিত্র প্রতিবেদক মোঃ ইউনুসের সঙ্গে কথা বললে তিনি বলেন।
নারী হচ্ছে মায়ের জাতি তার উপরে ঈদের রাত রাস্তাঘাটে লোকজন কম ছিল।
একা একটি মহিলাকে পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে কাল্লু,হোসেন ও তার সহোধররা রাস্তার উপরে দাঁড়িয়ে ওই মহিলাটিকে অশ্লীল ভাষায় গালমন্দ ও ধাক্কাধাক্কি করছিল যেটা আমার সহ্য হয়নি বিধায় আমি শুধু তাদেরকে যেয়ে বলি ভাই একা একটা মহিলা মানুষ রাতের অন্ধকারে আপনারা তার সাথে আপনারা এমনটি কেন করছেন।
এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তারা আমার উপরে চড়াও হয়ে রক্তচক্ষু গরম করে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করতে শুরু করে তাদের গালাগালি শুনেও আমি ওই ভদ্র মহিলাকে বললাম আপু আপনি আপনার মত চলে যান আমি এখানে দাঁড়িয়ে আছি।
মহিলা যখনই ঘটনা স্থলত্যাগ করার উদ্দেশ্যে পা বারাতে যাবে ঠিক তখনি আমি কিছু বুঝে উঠার আগেই কাল্লু,হোসেন ও তার সহোধররা আমার উপরে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়।

আমার উপর সন্ত্রাসী হামলা দেখা ঘটনা স্থলে থাকা লোকজনের ডাক চিৎকারে আশেপাশের আরো লোকজন চলে আসলে তারা আমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে
দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে মোঃ ইউনুস শাহালি থানায় হাজির হয়ে কাল্লু,হোসেন ও তার সহোদরদের বিরুদ্ধে মামলা করেন উক্ত মামলায় কোন আসামী আটক হয়নি।

উক্ত বিষয়টি নিয়ে ভুক্তভোগী মহিলা সঙ্গে কথা বললে মহিলাটি জানান
ঐদিন ঘটনাস্থলে বেশ কিছু লোকজন ছিল কেউ আমার বিপদের মুহূর্তে পাশে এসে দাঁড়ায়নি মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের কৃপায় হঠাৎ করেই মানুষরূপী এই ফেরেশতা আমার পাশে এসে দাঁড়িয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার ভালো করুণ ও অতি দ্রুত তাকে সুস্থতা দান করুন।

আর আমি আল্লাহর কাছে দোয়া করি যে ঈদের রাতে আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে পৃথিবীতে কোনো মেয়ের সাথে যেন এই ঘটনা না ঘটে।