
প্রকাশিত,২৯, এপ্রিল,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
২৮ এপ্রিল রাত ২২৩০ ঘটিকার পর থেকে বিভিন্ন সময়ে কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্তে অত্র ব্যাটালিয়নের হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এবং নায়েক মোঃ আঃ বারিক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন ৬,০০০ পিস ইয়াবা, ৬৭ বোতল ফেন্সিডিল, ৮২.৫ কেজি কারেন্ট জাল ও ০২ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।


