
প্রকাশিত,২৮, এপ্রিল,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সৎ,দক্ষ,বিচক্ষণ,পরিশ্রমী এবং মানবিকখ্যাত পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদানের পর নেত্রকোণায় চালু করলেন হ্যালো এসপি নামে সেবা নেওয়ার দুর্দান্ত এক পলিসি। ৯৯৯ যেমন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সেবাদানকারী একটা পলিসি ঠিক তেমনই ৯৯৯ এর আদলে হ্যালো এসপি নেত্রকোণা 01320-105099 এই নম্বরে ফোন দিলে নেত্রকোণার ১০টি থানায় সেবা নিতে আসা ব্যক্তিরা সর্বোচ্চ সেবা পাবেন তার কারণ হ্যালো এসপি নেত্রকোণা কলারটি সুযোগ্য এসপি ফয়েজ আহমেদ নিজেই মনিটরিং করেন।
হ্যালো এসপি নেত্রকোণা চালুর পর থেকে অনেকেই 01320-105099 নাম্বারে কল করে সেবা পেয়েছেন বলে জানায় ১০ থানার পুলিশ কর্মকর্তা গণ।
এ ছাড়াও মানবিক পুলিশ সুপার ফয়েজ আহমেদ লাইফ ব্লাড সেন্টারের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছেন।
একাধিক পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, আমাদের অভিভাবক দক্ষ এসপি স্যার ফয়েজ আহমেদ নেত্রকোণায় আসার পর থেকে নতুনত্ব এবং কিছু চমক দেখাচ্ছেন। যেমন হ্যালো এসপি নেত্রকোণা চালু করাতে সেবা নিতে আসা দর্শনার্থীরা সঠিক সেবাই পাচ্ছে নিকটতম থানায় কারণ এই ওয়েবসাইটটি স্যার নিজেই মনিটরিং করেন তাছাড়াও এসপি স্যার লাইফ ব্লাড কার্যক্রম, নারী,শিশু ডেস্ক, পুলিশ লাইন্সের প্রতি নজর সহ ১০টি থানার অফিসার ইনর্চাজদের প্রতি খেয়াল রাখা এবং কঠোর নির্দেশনা দেওয়া থেকে শুরু করে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন
হ্যালো এসপি নেত্রকোণা চালু করার কারণ যেন সেবা নিতে আসা দর্শনার্থীরা পুলিশি হ্যারেসম্যান্ড বা হয়রানি না হয় সব দিক থেকে চিন্তা করে হ্যালো এসপি নেত্রকোণা চালু করি।
যেকোনো মূহুর্তে যেকোনো ব্যক্তি হ্যালো এসপি নেত্রকোণা 01320-105099 এই নাম্বারে ফোন দিলে সর্বোচ্চ সেবা পাবে তার কারণ আমি সেটা মনিটরিং করি।
তিনি আরো বলেন হ্যালো এসপি নেত্রকোণা চালুর পর থেকে অনেকেই নিজ নিজ থানা থেকে পুলিশের সর্বোচ্চ সেবাটাই পাচ্ছে।
এছাড়াও লাইফ ব্লাড কার্যক্রম করারেও সুফল পাচ্ছি, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষদের আমাদের এখান থেকে রক্ত দিচ্ছি।
পুলিশের এসপি ফয়েজ আহমেদ আরও বলেন, নেত্রকোণা জেলার মানুষের সেবার মান উন্নত করার লক্ষ্যে ১০টি থানায় ম্যাসেজ দেওয়া আছে টহলকারী আরও বৃদ্ধি করার।
আমার ম্যাসেজ আমার পুলিশ কর্মকর্তারা পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে।
এছাড়াও মাদক নির্মূলের জন্য কড়া নির্দেশ দেওয়া আছে।
পরিশেষে দক্ষ এবং সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,নেত্রকোণা জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।


