print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৩

আজিজুল হক, মুরাদনগর(কুমিল্লা)ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজারে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিন বাখরাবাদ গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন আবুল কাশেমের বসতবাড়ির আলমারি থেকে উদ্ধার করা হয় উক্ত মাদকদ্রব্য।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিল বিক্রির গোপন সংবাদের উপর ভিত্তি করে এসআই সফিক উল্ল্যাহের নেতৃত্বাধীন পুলিশের একটি দল, ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আওতাভুক্ত বাখরাবাদ দক্ষিণ গ্রামের আবুল কাশেমের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি বোঝতে দ্রুত পালিয়ে যায় আসামীরা। তখন বসতবাড়ির ভিতরে উপস্থিত সকলের সামনে অভিযান চালিয়ে স্ট্রিলের আলমারি থেকে সর্বমোট ৬৫বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বোতলে ১০০মিলিগ্রাম করে সর্বমোট ৬৫০০মিলিগ্রাম ফেনসিডিল পাওয়া যায়।

বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আবুল কাশেমের ছেলে মোঃ মাসুক মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রিজু করা হয়েছে। পরবর্তী সকল আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।