
প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৩
আজিজুল হক,মুরাদনগর(কুমিল্লা)ঃ
কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে আম পেরে খাওয়ার ঘটনায় সৃষ্ট ঝগড়ায় বোনকে মারধরের প্রতিবাদ করে সেলিম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত সেলিম উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর গ্রামের আব্দুর রশিদ ও পছন্দের নেসার ছেলে।
নিহতের বোন অরুনা বলেন, রবিবার সকাল ৮ ঘটিকায় তার ৯ বছর বয়সী ছোট ছেলে মাশরাফির সাথে একই গ্রামের বশির আহমেদের ছেলে জুনায়েদের সাথে গাছ থেকে আম পারা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। হঠাৎ, জুনায়েদ চোখে আঘাত করে তীব্র ভাবে আহত করে তাকে। পরবর্তীতে তার ভাই সেলিম মিয়া অরুনাকে উদ্ধার করে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যায়।
তিনি আরো বলেন, চিকিৎসা করিয়ে দুপুরে বাড়ি ফিরে মারধরের প্রতিবাদ করায় মোচাগড়া গ্রামের জুনায়েদ(১৫), আরিফ(২৮), ছোটন(১৭), তাজু(৩৮), সাবেক চেয়ারম্যান মিস্টারের ছেলে রিফাত(২৮), নুরুন্নবী(১৪) সহ সাঙ্গপাঙ্গরা মিলে প্রচুর মারধরের একপর্যায়ে রিকশাচালক সেলিম অজ্ঞান হয়ে পরে। পরবর্তীতে অভিযুক্তরাই তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, এই সংবাদ লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ প্রদান করা হয়নি।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী সকল আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মুরাদনগর,কুমিল্লা।
২৩/০৪/২০২৩


