
প্রকাশিত,২২, এপ্রিল,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
মুসলমানদের আজ আনন্দ উল্লাসের দিন। আজ এই ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণা জেলার সৎ,দক্ষ,বিচক্ষণ কঠোর পরিশ্রমী পুলিশ সুপার ফয়েজ আহমেদ এক বার্তায় নেত্রকোণা জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের ব্যক্তিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এর আগে ঈদকে সামনে রেখে নেত্রকোণা জেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা থাকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য মানবিকখ্যাত পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন শনিবার সারা বাংলাদেশে এক যুগে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তারই লক্ষ্যে বিভিন্ন স্থান নাড়ির টানে ঈদ উদযাপন করতে আসছে।
সেই লক্ষ্যে আমার পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং সুন্দর সু-শৃঙ্খলভাবে যেন পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের ঈদ আনন্দ উল্লাসে করতে পারে সেই ব্যবস্থা আমার পুলিশের পক্ষ থেকে করা হয়েছে।
পরিশেষে মানবিকখ্যাত জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ নেত্রকোণা জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।


