print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, এপ্রিল,২০২৩

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বিত প্লাটফর্ম স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চাপিতলা অফিজা খাতুন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্কলার্স ফাউন্ডেশনের সভাপতি ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী এ বি এম আল আমিনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিম আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বুয়েটের নাহিদ,কুয়েটের শান্ত,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহাউদ্দীন,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফয়সাল,কুমিল্লা মেডিকেলের হাসান জুবায়ের,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খাইরুল, চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং শিক্ষার্থী শাহপরান আসিফ। ইবনে তাইমিয়া স্কুল, অধ্যাপক মজিদ কলেজ,রেসিডেনসিয়াল কলেজ,কুরেড়পার কলেজ,দৌলতপুর ও খামারগ্রাম মাদ্রাসায় অধ্যায়নরত এই উপজেলার মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেধাবীদের মিলনমেলা অব্যাহত থাকুক, আওয়াজ উঠুক। “গ্রামের সন্তান হবে গ্রামের সেবক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন সকলে। সভার সমাপনীতে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।