
প্রকাশিত,২০, এপ্রিল,২০২৩
জাহাঙ্গীর আলম মুকুল।
নিজস্ব প্রতিবেদক।
প্রায় ২১ বছর পর গ্রেফতার করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় জড়িত এক আসামীকে। ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি রোধ করে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ হামলা করা হয়। এই মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদ মঞ্জুর রোমেলকে গ্রেফতার করা হয়।
আজ সকালে র্যাব-৬ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সদর কোম্পানি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোস্তাক আহমেদ। এসব তথ্য নিশ্চিৎ করেন।
তিনা জানান গোপন খবরের ভিত্তিতে র্যাব জানতে পারে খালেদ মঞ্জুর রোমেল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় আত্মগোপনে আছে। তারই তথ্যের ভিত্তিতে ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বেলতৈল এলাকায় অভিযান পরিচালনা করে
সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন
আসামী খালেদ মঞ্জুর রোমেলকে (৪২) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য ২০০২ সালে ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্ষিতাকে দেখতে এসেছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালে। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার প্রাক্কালে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পথরোধ করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। গ্রেফতারকৃত আসামী খালেদ মঞ্জুর রোমেল এই মামলার আসামীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ফলে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ছাড়াও রোমেলের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, প্রাণনাশের চেষ্টাসহ একাধিক মামলা চলমান রয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার এই মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় চলতি বছরের ১৮ এপ্রিল (মঙ্গলবার) সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর আসামী খালেদ মঞ্জুর রোমেলসহ ৪৮ জনকে সাজা প্রদান করেন।
জাহাঙ্গীর আলম মুকুল।
নিজস্ব প্রতিবেদক।
বৃহঃবার ২০/০৪/২০২৩


