
প্রকাশিত,০১, এপ্রিল,২০২৩
অসিত বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার(১লা এপ্রিল,২০২৩) আজ ১ এপ্রিল ২০২৩ খ্রি. বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মো: নুরুল আমিন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম উপস্থিত ছিলেন।
বিইআরসি চেয়ারম্যান ছিলেন আবদুল জলিল। গত জানুয়ারিতে তার চাকরির মেয়াদ শেষ হয়। তার পরিপ্রেক্ষিতে নূরুল আমিনকে ৩ বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়।
২০২১ সালে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান নূরুল আমিন। পরবর্তীতে ২০২২ সালে তাকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।


