print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, মার্চ,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণের আয়োজন করেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের কতৃপক্ষ।

শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণে এসময় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন রশীদ, উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ শহিদুল্লাহ, সহযোগী অধ্যাপক দর্শন আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ সহ কলেজের কতৃপক্ষ সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

তারিখ -২৭-৩-২৩ইং