print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, মার্চ,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে জাতির পিতা, সকল বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা.গাজী হাসান কামালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।