
প্রকাশিত,২৬, মার্চ,২০২৩
মোঃমনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২৬ মার্চ রবিবার সকাল ১০ টায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সুলতান মজুমদার, সিদ্দিকুর রহমান প্রমুখ।
###


