print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, মার্চ,২০২৩

গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণপুখুরিয়া গ্রামে জমি জমার বিরোধের জেরে সকাল দশটার দিকে নিশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মৃত সুফিয়া খাতুন (৪৫ ) স্বামী সিরাজুল ইসলাম, প্রতিদিনের মতো সকাল বেলায় সাংসারিক কাজকর্ম করছিলেন,
প্রতিপক্ষ ভাতিজা, মোঃ হেকমত , সূর্যত, আসাদুল, হাফিজুল, খলিল, আকরাম, বাবুল, সাত্তার খলিফা, আজিজুল খলিফা ও মহিলা সহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বাড়ি, ঘর ভাংচুর সহ সুফিয়া খাতুন কে রক্তাক্ত জখম করে, পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের স্বামী সিরাজুল ইসলাম জানান, আমরা প্রতি দিনের মতোই সকালবেলা স্বামী স্ত্রী মিলে সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম,
পূর্বপরিকল্পিতভাবে আমার ভাতিজা ও চাচা ও চাচাতো ভাইয়েরা ২০-২৫ জনের একটি দল হঠাৎ করে আমার বাড়িঘর ভাঙচুর করে, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে দৌড়িয়ে আসলে আমি প্রাণ বাঁচাতে অন্য বাড়িতে চলে যায়,
আমার স্ত্রী আমাকে বাঁচানোর জন্য দৌড়ে আসলে বাড়ির আঙ্গিনায় তাকে এলোপাতাড়ি লাঠি সোডা দা দিয়ে রক্তাক্ত জখম করে, আমার স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে এলাকাবাসী দৌড়ে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে, তার মাথার পাশে রক্তাক্ত জখম লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে গফরগাঁও থানা পুলিশকে অবগত করলে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন ও দুই মহিলা সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।