
প্রকাশিত,১৯, মার্চ,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরে বর্ণালী একাডেমির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা – আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ শনিবার বিকেলে স্থানীয় সকাল বাজারস্থ আনন্দ বেকারি দ্বিতীয় তলায় বর্ণালী একাডেমির নিজ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সন্ধ্যায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা -আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বর্ণালী একাডেমি জামালপুর।
বর্ণালী একাডেমির পরিচালক অধ্যক্ষ জয়ন্ত ঘোষ রিপনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ণালী একাডেমির প্রতিষ্ঠাতা এডভোকেট খলিলুর রহমান, প্রধান বক্তার বক্তব্যে রাখেন বর্ণালী একাডেমির সভাপতি বর্ণালী হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট ছানোয়ার হোসেন, দ্বি- জামালপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের সহ-সভাপতি একরামুল হোসেন নবীন প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ বাজ ভর,সহ-সভাপতি গৌতম সিংহ সাহা,। এছাড়াও সাংস্কৃতিক কর্মী শারমিন সারা,জয়নাল আবেদীন, তাহমিনা আক্তার ফমি,দীপ সিং সহ বর্ণালী একাডেমির সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র- ছাত্রী, অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন বর্ণালী একাডেমির ছাত্রী মঞ্জিমা ফেরদৌসী স্নেহা।
তারিখ -১৯-৩-২৩ইং


