
প্রকাশিত,১৮, মার্চ,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহ্ঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ। শনিবার সকালে এ উপলক্ষ্যে নগরীর টাউন হলে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ. এম. ফারুকের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মোঃ মনজুরুল কাদির, সদস্য সাইফুল আলম কাজল, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রোমান, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন- আহবায়ক ইমরান জামান বাবুসহ প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং ১৫ই আগস্টের কাল রাত্রিতে নিহত অন্যান্য শহীদের রূহের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশের সার্বিক উন্নয়নে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও সদর উপজেলা যুবলীগের অন্যান্য নেতা-কর্মী প্রমুখ।


