
প্রকাশিত,১৬, মার্চ,২০২৩
হানিফ খান স্টাফ রিপোর্ট ঃ
আদালতে মামলা করেও ফিশারির দখল ধরে রাখতে পারছেনা সালেহ আকরাম তসলিম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নে স্বল্প ছাফিলা গ্রামের আবুল হাশেমের পুত্র সালেহ আকরাম খান তসলিমের উড়পাথর বিলের মৎস ফিসারী ধরে রাখতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী ফিশারির মালিক বলেন আমার ফিসারীতে নিজস্ব জমি ও স্থানীয় কৃষকের জমি ভাড়া নিয়ে বৈধ ফিশারী ব্যবসা করে আসছি।
স্থানীয় স্বার্থন্বেষী মহল ইরান্বিত হয়ে আমার ফিশারির ব্যবসা ক্ষতি সাধন ও জবরদখলের জন্য দীর্ঘদিন যাবত পায়তারা করে আসছে, এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
বাধ্য হয়ে আমি গত (২০ ফেব্রুয়ারি,২০২৩) আদালতে মামলা দায়ের করি। মোকাদ্দমা নং, ৬৫/২০২৩ সহকারি জজ আদালত,
প্রতিপক্ষ দুষ্কৃতীকারীরা মামলা সমন পেয়ে আরো বেপরোয়া হয়ে গত (১৪ই মার্চ )সকাল ১১ টায়
অনিক, জজ মিয়া গংদয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিশারীতে প্রবেশ করিয়া লাল নিশান টানিয়ে দেয়, এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসে ।
(১৫ মার্চ) রাতের অন্ধকারে দলবল সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ফিশারী কাজে ব্যবহারের নৌকা , মাছ চুরি করে নিয়ে যায় , বিদ্যুতের তার ছিড়ে ফেলে, ফিশারির দুইটি স্থাপনা ঘর ভেঙ্গে ফেলে।
সহজ সরল অসহায়, ফিসারী ব্যবসায়ী সালেহ আকরাম খান তসলিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করছেন।
অভিযুক্ত অনিক ও জজ মিয়ার সাথে যোগাযোগ করতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি।


