
প্রকাশিত,০৭, মার্চ,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ,
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(৬মাচ্) গভীর রাতে আসামির নিজ ঘরের খাটের উপর বালিশের নিচ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। পরোয়ানা ভূক্ত আসামি বেনাপোল ভবেরবেড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে জিআর ৩৭৮/১৯ মামলার আসামীকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পায়। পরবর্তীতে তার মা ফাতেমা বেগম আসামীর ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচে একটি বিদেশি পিস্তল ( 7.62) পেয়ে সাক্ষীদের মোকাবেলা জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চারটি মামলা চলমান রয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৭/৩/২৩


