print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, মার্চ,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরী মোঃ তরিকুল ইসলাম এবং আওয়াল কর্তৃক হাসপাতালের পুরনো মালামাল হেন্ট্রলি দিয়ে ভাঙ্গারী দোকানে বিক্রির অভিযোগ উঠেছে।

জানা যায়,২৮ শে ফেব্রুয়ারী রাত আনুমানিক ৯টার দিকে বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো মালামাল হেন্ট্রলি দিয়ে বারহাট্রা পূর্ব বাজারের ভাঙ্গারী দোকানের মালিক মোঃ কামাল হুসেনের কাছে বিক্রি করে নৈশ্য প্রহরী তারিকুল এবং আওয়াল।

এ ঘটনা অকপটে স্বীকারও করে ভাঙ্গারী মহাজন কামাল হুসেন।
ঘটনা জানাজানি হলে পরক্ষণে চোরাইকৃত মালামাল উদ্ধার করেন বারহাট্রা হাসপাতালের ডাঃ মোঃ রাব্বি।

এ বিষয়ে নৈশ্য প্রহরী তরিকুল ইসলাম বলেন, পুরনো মালামাল মেরামত করার জন্য নেওয়া হয়েছিল।

প্রশ্নঃ ভাঙ্গারী মহাজন কামাল বললো নৈশ্য প্রহরী তরিকুল ইসলাম হেন্ট্রলি দিয়ে আমার দোকানে বিক্রি করেন আবার অন্যদিকে ডাঃ মোঃ রাব্বি বলছেন আমি পিছু নিয়ে মালামাল উদ্ধার করি।
এখন ভিন্নখাতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কেন–???
এর আগেও তরিকুলের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিমত নৈশ্য প্রহরী তরিকুলের খুঁটির জোর কোথায়–??

এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়ার সঙ্গে কথা বললে তিনি জানান, আমি শুনেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বারহাট্রা হাসপাতালে চুরির ঘটনা বা কোন হেন্ট্রলি যায়নি।

সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক আছে তাহলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।