
প্রকাশিত,০২, মার্চ,২০২৩
মিন্টু খন্দকার (শেরপুর) নকলাঃ
ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চমবারের মতো শেরপুর নকলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১০টায় দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুর নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ সভাপতিত্বে আলোচনা নির্বাচন অফিসার তারেক আজিজ সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুনসুর আলি , ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কৃষি অফিসার ওয়ালি উল্লাহ,প্রানী সম্পদ কর্মকর্তা ডঃ ইসাহাক আলি, নকলা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রসিদ সরকার নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুধিসমাজ এবং সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে র্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার তারেখ আজিজ এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারি সহ নকলা সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


