print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, মার্চ,২০২৩

শেখ বাদশা, বাগেরহাটঃ

বাগেরহাটের ঐতিহ্যেবাহী শতবর্ষী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ফরাজি। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাখালগাছী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য,পিলজংগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও গণ্য মান্য ব্যক্তি বর্গ। এ সময় তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও বিদ্যালয়ের উত্তর উত্তর উন্নতি কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিলয় দাস শুভেচ্ছা বক্তব্য রাখেন ও বিদ্যালয়ের জন্য একটি ফ্যাসিলিটি ভবনের দাবি জানান।

এসময় প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ তার বক্তব্যে বলেন, বিদ্যালয় দিন দিন সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। প্রতি বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্ত: ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে।শিক্ষা ক্ষেত্রেও ও পিছিয়ে নেই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।তারা একের পর এক অর্জনে বিদ্যালয়কে বাগেরহাটের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রমাণ করছে।বিগত সাল গুলোতে বিভিন্ন বোর্ড পরিক্ষায় কৃতিত্ব অর্জন করছে।২০২২ সালে এসএসসি পরিক্ষায় ১৯ জন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়ে বিদ্যালয়ের সুনাম বাড়িয়ে দিয়েছে।কিন্তু বিদ্যালয়ে ভবন সংকট থাকায় পাঠদান ব্যহত হচ্ছে তাই তিনি সরকার ও জনপ্রতিনিধিদের কাছে একটি প্যাসিলিটি ভবনের দাবি জানান।

অনুষ্ঠান শেষাংশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ও ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের যোগেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়।