
প্রকাশিত, ০৫-১২-২০২০
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সড়ক ও জনপথ বিভাগ আওতাধীন নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক উন্নয়ন প্রকল্প প্যাকেজ-২ কাজের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার(০৪/১২) স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এ কাজের উদ্বোধন করেন। ৯৭ কোটি ৮১ লক্ষ টাকা ব্যায়ে ৯কিলোমিটার সড়কের কাজ আগামী ২০২২ সালের মে মাসের মধ্যে শেষ হবে। উদ্বোধনী ভাষনে সাংসদ স্থানীয় জনগনকে যাদের জমি এ রাস্তার জন্য অধিগ্রহন করা হয়েছে তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সরকার ঘোষিত প্রাপ্য জমির তিনগুন মূল্য জেলা প্রশাসকের কাছ থেকে নিয়ে যেতে বলেন।
এর পূর্বে সাংসদ রসুলপুর,নান্দাইল- কুড়িঘর,বিটঘর(RNKB)(মহেশ রোড)মহাসড়কের চলমান কাজ এবং একটি ব্রীজের নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় রাস্তার পাশ থেকে মাটি কেটে নির্মান রাস্তায় ফেলা হচ্ছে, এতে নির্মানাধীন রাস্তা ঝুঁকিতে রয়েছে এ প্রশ্নের জবাবে এমপি বলেন, “বিষয়টি দেখেছি, সিডিউল দেখে যদি অনিয়ম হলে বাতিল করে নতুন করে কাজ করা হবে”।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সওজের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, সহ আরো অনেকে।


