print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, ফেব্রুয়ারি,২০২৫

গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আদর্শ শিশু নিকেতনের ৩৭ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫, ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, আশরাফ উদ্দিন বাদল । উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন,

উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন পরিষদের সভাপতি ডা.এস এম শফিক।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও প্রদর্শন করেন। সাংস্কৃতি ও সংগীত অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ কবির টিটুর তত্ত্বাবধানে বিকেলে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।