print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহঃ

ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে একতা ব্লাড ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় বিনামূল্যে প্রায় দুইশত পঞ্চাশ ব্লাড গ্রুপি নির্নয় করা হয়।
জানা যায়, তাদের এ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেছেন একতা ব্লাড ও সামাজিক সংগঠনের উপদেষ্টা ও মোহনা প্রিন্টার্সের স্বত্ত্বাধিকার মাজহারুল ইসলাম খোকন, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জুয়েল গণি, ময়মনসিংহ জেলা বাবুর্চি কল্যাণ সমিতির সভাপতি নিতাই চন্দ্র আচার্য্য। এছাড়াও সংগঠনের সদস্য শুভ,প্রদীপ,রাকিব,আকাশ, উবায়দুল, আকাশ, আশিক,জিহাদসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।