print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, ফেব্রুয়ারি,২০২৩

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

রোববার (১৯ ফেব্রয়ারী) ভোরে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম (৪২)।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সোহাগ হোসেন
বেনাপোল যশোর ।
১৯/২/২০২৩