print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬, ফেব্রæয়ারী ২০২৩

খুলনা প্রতিনিধি,ঃ

খুলনা দাকোপ উপজেলায় ০৭ বছর বয়সী শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬। বুধবার রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ধর্ষণকারী মোঃ আসাদ গ্রেফতার করে। ধর্ষিত শিশুটি একটি মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী। আজ সকালে র‌্যাব- ৬ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মো: মুশতাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।।

র‌্যাব -০৬ এর অধিনায়ক বলেন, গেল ১৬ জানুয়ারি বিকেলে ভিকটিম তার নিজ বাড়ির উঠানে খেলা করছিলো। তখন আসামী মোঃ আসাদ সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে তার নিজ বসত ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।

ভিকটিম চিৎকার করলে আসামী তার মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পরলে তার বাবা চিকিৎসার জন্য দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ####

বাবুল আকতার
খুলনা।