print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, ফেব্রুয়ারি,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের দক্ষ ওসি সাইদুর রহমানের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর বেলায় মদনপুর ইউনিয়নের বায়রাউরা গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ওরফে রানাকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ ডিবির ওসি সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ী রানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে তবে আজ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ওরফে রানাকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

ডিবির ওসি আরো বলেন রানাকে মাদক মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে

এ প্রসংঙ্গে জেলার দক্ষ এবং মাদক ব্যবসায়ীদের যম মানবিকখ্যাত পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
তিনি আরো বলেন ১০টি থানায় কড়া নির্দেশ দেওয়া আছে এই জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে হলেও মাদক ব্যবসায়ীদের বিলীন এবং মাদককে জিরো টলারেন্স করতে হবে।
সেই মোতাবেক আমার পুলিশ কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ সকলের সর্বাত্মক সহযোগিতা এবং কে কে মাদকের সংঙ্গে জড়িত তাদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে গোপন সংবাদ দিলে অবশ্যই অতিদ্রুত মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর নেত্রকোণা পুলিশ।