print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহঃ

ময়মনসিংহে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে সরকারি টিচার ট্রেনিং কলেজে (পুরুষ) হোস্টেল মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলম।

উদ্বোধন শেষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ইউনিক প্রগ্রেসিভ স্কুলের প্রধান শিক্ষক এইচ.এম. আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আজারুল হক, সরকারি টিচার ট্রেনিং কলেজ (পুরুষ) অধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদীন খান, সরকারি টিচার ট্রেনিং কলেজ (পুরুষ) উপাধ্যক্ষ মোঃ মুঈন উদ্দীন, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের প্রতিষ্ঠাতা ডা: মীর আনোয়ার হোসেন ফারুক, ইউনিট প্রগ্রেসিভ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা: ফারজানা আনার।এসময় উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।