print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহ ঃ

ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বার্ষিকী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ।
রবিবার সকলে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস‍্য মনিরা সুলতানা মনি এমপি।
ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম সভাপতিত্বে ও আমির হোসেনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মামেনসিংহের পরিচালক অধ্যাপক কবির উল-হাসান এবং প্রধান আলোচক হিসাবে ময়মনসিংহ বন বিভাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ রশীদ আহমেদ ফেরদাউছ। এ সময় উপস্থিত ছিলেন মিলাদ মাহফিল উদযাপন কমিটির সম্পাদক ও সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান শাহীনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।