
প্রকাশিত,২৫, জানুয়ারি,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
২৫ জানুয়ারী-২০২৩ ইং রোজ মঙ্গলবার ময়মনসিংহ জিলা স্কুলের নবীন বরন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।জিলা স্কুল মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)মেয়র ইকরামুল হক টিটু।
প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন,শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সাথে মানবিক মূল্যবোধ তৈরীতেও শিক্ষা প্রদান করতে হবে। পারিবারিক দায়-দায়িত্ব ও পারিবারিক মূল্যবোধ যাতে গড়ে ওঠে সেদিকে সচেষ্ট হতে হবে। একজন শিক্ষার্থী রাষ্ট্রকে কিভাবে সহযোগিতা করবে সে শিক্ষা দিয়ে তাকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মেয়র শিক্ষার উন্নয়ন শেখ হাসিনা সরকার গৃহীত নানা উদ্যোগকে তুলে ধরেন এবং বলেন, ভালো পড়াশুনার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য একজন শিক্ষার্থীর কী করনীয় তা প্রত্যেক শিক্ষার্থীকে জানতে হবে। এ লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক)প্রতিটি বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে যাতে সুস্থ সবল প্রজন্ম গড়ে ওঠে।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহসিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক নুসরাত জাহান, নবীন-বরণ আয়োজনের সম্পাদক মোবারক মোর্শেদ মিল্কী সহ অন্যান্য শিক্ষকবুন্দ,অভিভাবকবৃন্দ,ছাত্র/ছাত্রীগনধ উপস্থিত ছিলেন।


