
প্রকাশিত,২৪, জানুয়ারি,২০২৩
রনবীর রায় রাজ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ীর পুরোনো শিব মন্দিরটি সংস্করণে অভাবে বিলিনের পথে। স্থানীয় শিব মন্দিরের ভক্ত ও কমিটির উদ্যোগে মন্দিরটির পাশে মন্দিরের পুকুরের মাছ বিক্রি করে মন্দিরের সংস্করণের কাজ চলছে। তারা জানান,মন্দিরটির বিষয় উদ্ধর্তন কতৃপক্ষদের অবগত করলেও তা বাস্তবায়ন হয়নি।
তাই তারা নিজেই এই মন্দিরটির সংস্করণের কাজ করছে। আরো জানান, মন্দিরটি পুরো সংস্করণের টাকা যদি থাকে তারা পুরো মন্দিরটি সংস্করণের কাজ করবে বলে আশা তাদের।


