print news || Dailydeshsomoy

এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে সেচ্ছাসেবী সংগঠন অনির্বাণের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নজরুল স্মৃতিকেন্দ্রে অনুষ্ঠিত ক্যাম্পেইনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌর সভার মেয়র এবিএম আনিছুুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর ত্রিশাল প্রেশক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,১ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সেলিম, ইব্রাহিম মেডিকেল হল প্রোপাইটার ইব্রাহীম, সরকার এন্টারপ্রাইজের প্রোপাইটার ফেরদৌস মোর্শেদ সোহান,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক উসমান গণি কুসুম, বাংলাদেশ লেখক পরিষদ সদস্য কবি আসাদুজ্জামান আসাদ।

অনির্বাণ সভাপতি ফাহমিদ খলিল রাফিলের সভাপতিত্বে সহ সভাপতি তন্ময়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ত্রিশাল হেল্পলাইন সভাপতি হামিদুর রহমান সুমন।সার্বিক সহযোগিতায় ছিলেন, সাব্বির, মাহাবুব, জিয়া, রাকিব,রাফি,শাকিল, মেহেদি,হৃদয়,আহাদ ও রুহান।