
প্রকাশিত,১৪, জানুয়ারি,২০২৩
স্টাফ রিপোর্টারঃ
অাইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও প্রয়োগ হচ্ছে প্রশাসনের ইচ্ছা মতো,সরকার বাল্যবিয়ে নিয়ে কাজ করার কথা বললেও সরকারের কিছু কর্মকর্তা তা মনছেন না,এমনই এক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে।
উপজেলার নগরহাওলা গ্রামের মোঃ ছুমেদ অালীর ছেলে রাফিন ১৬ এর বাড়িতে বাল্যবিয়ে কেন্দ্র করে জমকালো অায়োজনে বক্স বাজিয়ে ৫ দিন ব্যাপি নাটক যাত্রা ও নৃত্য অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। শুক্রবার ১৩ জানুয়ারি ২নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবরের উপস্থিতে বাল্যবিয়ের অনানুষ্ঠানিকতা সমাপ্তি হয়। এতে এলাকার সচেতন নাগরিক দুঃখ প্রকাশ করে বলেন,গরিবের জন্য এক রকম অাইন, গরিবের মেয়ে ছেলে বিয়ে দিতে গেলে পুলিশ প্রশাসন বাড়িতে উঠে বিয়ে বন্ধ করার জন্য,অার বড় লোকের বিয়ে ঢাক ঢোল পিটিয়ে ৫ দিন ধরে গান বাজনা বাজিয়ে বিয়ে হইলো কোন প্রশাসন দেখলাম না চেয়ারম্যান মেম্বাররা দাওয়া খায়। এবিষয়ে ২নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবরকে তার মোবাইলে একাদিক বার ফোন করলেও ফোন রিসিপ করেননি। এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান,অামি তো বিয়েটা বন্ধ করতে বলেছিলাম তারপরেও কেমনে হইলো বিষটি দেখছি।


