
প্রকাশিত,১৪, জানুয়ারি,২০২৩
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামে, মৃত মফিজ উদ্দিনের ছেলে প্রবাসী মোহাম্মদ ইমরান(৩৬) পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রামের স্বামীর বাড়ী থেকে এক সন্তানের জননী মৌসুমি আক্তার (২৩) নামে এক গৃহবধুর লাশ শুক্রবার( ১৩, জানুয়ারি) বিকালে উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধ এলাকার ইমরান মিয়ার স্ত্রী।এঘটনার পর থেকে ইমরান ও তাঁর মা পলাতক রয়েছে।
জানা যায়,প্রায় ১০ বছর আগে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে ইমরান(৩২) সাথে একই এলকার চকপাড়া গ্রামের আফছর আলীর মেয়ে মৌসুমি আক্তারের বিয়ে হয়।
তাঁদের দাম্পত্য জীবনে মোঃ বাহাদুর (৮) নামে এক ছেলে সন্তান রয়েছে।পারিবারিক নানান সমস্যায় বউ-শ্বাসুড়ি ও স্বামী-স্ত্রীর দ্বন্ধ লেগেই ছিল।বাড়ির অংশ বাটোয়ারা নিয়ে ঘটনার দিন সকালে বউ-শাশুড়ির তর্ক হয় ও একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।এই ঘটনার জেরে ইমরান তাঁর স্ত্রী মৌসুমিকে চর থাপ্পর দেয়।পরে এই অভিমানে পরিবারের সবার অঘোচরে দুপুরে কোন এক সময় ঘরের আড়ার সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে শশুর বাড়ির লোকজন জানান।
পরে নিহতের পরিবারের লোকজন খোঁজ পেয়ে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
নিহত মৌসুমির ভাই দিদার অভিযোগ করে বলেন, আমরা বোনের বাড়িতে গিয়ে দেখি আমাদের বোনকে বাড়ির উঠানে রেখে মাথায় পানি ঢালতেছে।আমার বোনকে ওরা সুখি হতে দিল না।ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তির দাবি করছি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন,লাশ উদ্ধার করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


