print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, জানুয়ারি,২০২৩

মতলব (উঃ) প্রতিনিধিঃ

আজ ৭ই জানুয়ারি রোজ শনিবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিকাল ৪ ঘটিকা থেকে দূর্বার পাঠশালা সামাজিক সংগঠনের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ও দুর্বার পাঠশালা সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জামান (কামরুল) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফ উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন প্রধান।

আরো উপস্থিত ছিলেন দুর্বার পাঠশালা সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার ফয়েজ আহামেদ মাহিন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- ফয়সাল আহামেদ, সাংগঠনিক সম্পাদক- মোঃ জাহিদ হাসান হিমেল, সহ-প্রচার সম্পাদক- মোঃ হাসান বেপারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক- মোঃ জাহিদ হাসান ও মোঃ জাবেদ সহ প্রমুখ।