
প্রকাশিত,০১, জানুয়ারি,২০২৩
নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ
নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনেই পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে উল্লাসিত গোয়ালন্দের জে এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ পহেলা জানুয়ারি ২০২৩ রবিবার সকালে উপজেলার সকল প্রাথমিক সরকারি বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক ও মাদ্রাসার সমূহের শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসবমুখর।
অভিভাবকদের উপস্থিতিতে বই উৎসবে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সালু, পৌর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক চন্দ্র ঘোষ,পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ রাসেল মিয়া,বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ,রোকন উদ্দিন সুপার মার্কেটের
ব্যবসায়ীদের সভাপতি কুরবান আলী, শ্রী দয়াল ঘোষ প্রমুখ উপস্থিত থেকে বই উৎসব করা হয়।
গোয়ালন্দের জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে বই বিতরণ পূর্ব সমাবেশে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বজলুর রহমান বলেন, বৈশ্বিক মহামারী ও বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সত্বেও বিগত বছরের ন্যায় এবারও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যথা সময়ে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষাব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন সরকার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছেন বলে তিনি জানান।


