print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, ডিসেম্বর,২০২২

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুর নীশি হিজড়ার নির্যাতন ও তার কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর নকলার  হিজড়া সস্প্রদায়ের সদস্যরা।
২৭ ডিসেম্বর মঙ্গলবার  সন্ধ্যায় শেরপুর জেলা নকলা উপজেলায়  গরেরগাও হিজরাদের  বাসভবনে  মুন্নি হিজড়ার নেতৃত্বে ০৬ জন হিজড়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
বক্তব্য দিতে গিয়ে নিশি হিজড়ার অন্যায়, অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে অনেকেই কেঁদে ফেলেন এবং প্রশাসনের কাছে তার বিচারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে মুন্নি বলেন, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে নবজাতক সন্তানদের নাচিয়ে টাকা ইনকাম করি। হাত পেতে সাহায্য নিয়ে আমাদের জিবন চলে।
আমাদের বাড়ি নকলায় আমারা নকলা থাকতে চাই।