
প্রকাশিত,২৫, ডিসেম্বর,২০২২.
বিশেষ প্রতিনিধি, রুবেল ঃ
চিরিরবন্দরে পরপর ৩ রাতে ৭টি গরু চুরি হওয়ায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।
গত ২৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বেলতলী বাজারের পাশে আব্দুল জলিলের বাড়ি হতে ৪ টি চোরেরা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা।
থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কারা চুরি করছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর গ্রামের আলম মাষ্টারের বাড়িতে, শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তি মামুদপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী কামরুজ্জামানের বাড়িতেও গরু চুরি হয়েছে।


