
প্রকাশিত,১৫, ডিসেম্বর,২০২২
মোঃ আল-আমিন
ববি প্রতিনিধিঃ
আজ ১৫-১২-২০২২ ইং বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান কতৃক আয়োজিত হয় ঢাকাই মসলিনের উপর সেমিনার Reviving the Technologies of Dhakai Muslin Yarn and Weaving, The “Golden Heritage of Bangladesh”।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ছাদিকুল আরেফিন। মূখ্য আলোচক হিসাবে ছিলেন ঢাকাই মসলনের আবিষ্কারক, বিশিষ্ট গবেষক রাজশাহী বিশ্ববিদ্যায়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মুনজুর হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ বদরুজ্জামান ভূইয়া এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস। অনুষ্ঠানের সভাপতি হিসাবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ উজ্জ্বল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর স্যার বিজয়ের ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন এবং তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদশ্যকে লালন করে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে আহবান করেন।


